Sylhet Today 24 PRINT

শ্রীমঙ্গলে ইয়াবাসহ গ্রেপ্তার ২

শ্রীমঙ্গল প্রতিনিধি |  ২২ জুলাই, ২০১৯

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৩৩ পিস ইয়াবাসহ দুজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এ সময় অন্য আরেকজন পালিয়ে গিয়ে 'ছেলেধরা' গুজবে গণধোলাইয়ের শিকার হয়। পরে পুলিশ তাকে উদ্ধার করে নিয়ে আসে।

রোববার (২২ জুলাই) সন্ধ্যায় উপজেলার কাকিয়াছড়া চা বাগান এলাকায় এই ঘটনাটি ঘটে।

র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের অধিনায়ক এ কে এম কামরুজ্জামান বলেন, কাকিয়াছড়া এলাকায় দুই ইয়াবা ব্যবসায়ীকে আটক করতে একটি সিএনজিকে ধাওয়া করলে সিএনজি ড্রাইভার সিএনজি ফেলে চা বাগানের লেবার লাইন দিয়ে দৌড়ে পালিয়ে যায়। এ সময় আমরা শেখ আহমদ রেজা ও মো. আছাদ মিয়া নামের দুই ইয়াবা ব্যবসায়ীকে আটক করে নিয়ে আসি। এদিকে সিএনজি ড্রাইভার কামাল হোসেন (২৫) পালানোর সময় লেবার লাইনে চা শ্রমিকরা তাকে আটক করে 'ছেলেধরা' সন্দেহে গণধোলাই শুরু করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.