তাহিরপুর প্রতিনিধি | ২২ জুলাই, ২০১৯
‘গলাকাটা বা ছেলে ধরা’ গুজবে সারা না দিতে সুনামগঞ্জের তাহিরপুরে মাইকিং ও জনসচেনতামুলক পথ সভা করেছে।
সোমবার (২২ জুলাই) বেলা তিনটার দিকে তাহিরপুরে থানা পুলিশের উদ্যোগে তাহিরপুর থানা ভবন প্রাঙ্গণে এক জনসচেতামুলক পথসভায় থানার ওসি মো. আতিকুর রহমান এ আহবান জানান।
উপজেলার বিভিন্ন শ্রেণিপেশার লোকজন ও কমিউনিটি পুলিশিং সদস্য, গণমাধ্যমকর্মীরা উক্ত পথসভায় অংশ গ্রহণ করেন।
এসময় তাহিরপুর থানার ওসি মো. আতিকুর রহমান বলেন, সারাদেশে অস্থিতিশীল পরিবেশ ও নৈরাজ্য সৃষ্টির অপতৎপরতার অংশ হিসাবে একটি মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে গলাকাটা বা ছেলে ধরা এ জাতীয় গুজব রটিয়েছে। এসব গুজবে সারা না দিয়ে সর্বসাধারণকে সচেতন হতে হবে।
কোন এলাকায় যদি কোন সন্দেহভাজন ব্যাক্তি, অপতৎপরতাকারী, গুজব রটনাকারী বা ছেলে ধরার সন্ধান পাওয়া যায় তাহলে তাদেরকে মারধর না করে আইন নিজের হাতে তুলে না নিয়ে থানা পুলিশকে খবর দেওয়ার আহবান জানান তিনি।
ওসি আরো বলেন, এলাকায় গুজব রটিয়ে ইতিমধ্যে পাগল , মানসিক রোগী, প্রতিবন্ধী এবং কয়েকজন শ্রমজীবী নিরীহ লোকজনকে নাজেহাল মারধর করা হয়েছে। যা এক ধরণের ফৌজধারী অপরাধের শামিল।
এজন্য গুজবে সারা না দিতে তিনি উপজেলার প্রত্যেক এলাকায় থানা পুলিশের উদ্যোগে মাইকিং, মসজিদ, মন্দির, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সাংস্কৃতিক সংগঠন, ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান, সদস্যসহ সকলকে নিজ নিজ এলাকায় মাইকিং ও পথসভার মাধ্যমে এ অস্থিতিশীল পরিবেশ রুখে দেয়ার আহবান জানান।
পথসভায় উপস্থিত ছিলেন, সদর ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন, ইমাম মোয়াজ্জিন পরিষদের সভাপতি মাওলানা আলী হোসেন, থানার এসআই মোহাম্মদ আমির উদ্দিন, এসআই মো. আমির উদ্দিন, এসআই আরিফ রব্বানী, এসআই দীপংকর বিশ্বাস, এএসআই মো. কবির হোসেন, এএসআই রেজাউর রহমান, এএসআই মনিরুল ইসলাম প্রমুখ।