Sylhet Today 24 PRINT

মাধবপুরে রাষ্ট্রদূতের বাড়িতে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ১

মাধবপুর প্রতিনিধি |  ২২ জুলাই, ২০১৯

হবিগঞ্জের মাধবপুরে মায়ানমারের নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের গ্রামের বাড়িতে ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ এমরান ওরফে গোলাপকে গ্রেপ্তার করেছে। গোপন সুত্রে খবর পেয়ে মাধবপুর থানার উপ-পরিদর্শক শওকতের নেতৃত্বে পুলিশ সোমবার ভোর রাতে উপজেলার রামপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করেন।

এমরান ওই গ্রামের টেনু মিয়ার ছেলে। থানার থানার অফিসার ইনচার্জ(ওসি) কেএম আজমিরুজ্জামান জানান, মায়ানমারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মঞ্জুরুল করিম খান চৌধুরীর গ্রামের বাড়ি মাধবপুর উপজেলার বানেশ্বর গ্রামে ২১ জুন রাতে  ডাকাতি সংঘটিত হয়। এ ঘটনায় রাষ্ট্রদূতের মা আমাতুনুর বাদি হয়ে মাধবপুর থানায় একটি মামলা দায়ের করেন। এ ঘটনায় জড়িত থাকার দায়ে পুলিশ এমরানকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে ডাকাতি সহ মাধবপুর, বাহুবল, হবিগঞ্জ সদরে ৭ টি মামলা রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.