Sylhet Today 24 PRINT

ছাতকে বন্যার্তদের মধ্যে সরকারী চাল বিতরণ

ছাতক প্রতিনিধি |  ২৩ জুলাই, ২০১৯

সুনামগঞ্জের ছাতকের জাউয়া বাজার ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে সরকারী চাল বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৩ জুলাই) ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে ইউনিয়নের ৩শ ৩৪ পরিবারের মাঝে এসব চাল বিতরণ করা হয়।

সকালে ক্ষতিগ্রস্ত পরিবাদের মধ্যে সরকারী চাল বিতরণ আনুষ্ঠানিক উদ্বোধন করেন, ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি মুরাদ হোসেন।

এসময় উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা মাসুম বিল্লাহ , প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মিসবাসউজ্জামান শিলু, প্রবাসী এমদাদ মিয়ার তালুকদার, শওকত মিয়া, ইউপি সদস্য আব্দুল রহিম, আব্দুল হক, আব্দুল কুদ্দুস সুমন, আঙ্গুর মিয়া, এসএম মাহমুদ, রুমেল মিয়া, আব্দুর নুর, সোনা মিয়া, হিরণ মিয়া, মহিলা সদস্য সাহেরা বেগম, মমতাজ বেগম, সফিয়া বেগমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.