Sylhet Today 24 PRINT

ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে সিলেটে মানববন্ধন

সিলেটটুডে ডেস্ক |  ২৪ জুলাই, ২০১৯

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে সিলেটে মানববন্ধন করা হয়েছে।

মঙ্গলবার (২৩ জুলাই) সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সিলেটের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করেন।

মানববন্ধন কমিটির আহবায়ক এহসানুল হাদী রুম্মানের সভাপতিত্বে ও সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের চিকিৎসক ডা. সামছুল আরিফিনের পরিচালনায় বক্তব্য রাখেন সাওন ইমন, আলী আকবর, জালাল উদ্দিন, মাসুদ আহমদ, আরিফ হোসাইন, আবির আহমেদ, ফরহাদ হোসেন। উপস্থিত ছিলেন, হাসান আহমদ, শাকিল আহমদ, কাজী পলাশ, রেজওয়ান আহমদ, আকাশ আহমদ, তারেক আহমদ প্রমুখ।
 
মানববন্ধনে বক্তারা বলেন, ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের বিরুদ্ধে দায়েরকৃত মামলা মিথ্যা ও ভিত্তিহীন। আগামী ২৪ ঘন্টার মধ্যে এই মামলা প্রত্যাহার করতে হবে।

যে ব্যক্তিস্বার্থে হাসিলের জন্য ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে মামলা করেছে তাকে জাতির সামনে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহবান জানান বক্তারা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.