Sylhet Today 24 PRINT

ছাতকে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক নিহত

ছাতক প্রতিনিধি |  ২৪ জুলাই, ২০১৯

সুনামগঞ্জের ছাতকে প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৩ জুলাই) সন্ধ্যায় মেহেদী হাসান রাব্বী নামের যুবককে ডেকে নিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা।

মেহেদী হাসান রাব্বী (২৩) ছাতক পৌর শহরের নোয়ারাই এলাকার প্রবাসী আলমগীর হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুবৃত্তরা মঙ্গলবার সন্ধ্যায় রাব্বীকে কারখানার ৪নং এলাকার বাজারে ডেকে নিয়ে তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। আহত মেহেদী হাসান রাব্বীকে দ্রুত সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তিনি মৃত্যুবরণ করেন।

ছাতক থানার অফিসার ইনচার্জ মোস্তফা কামাল জানান, পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটতে পারে। এ ব্যাপারে থানায় এখনো কোনো মামলা দায়ের করা হয়নি। অভিযোগ দেয়া হলে আইনি ব্যবস্থা নেয়া হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.