Sylhet Today 24 PRINT

গোলাপগঞ্জের লক্ষণাবন্দে গৃহবধুর লাশ উদ্ধার

গোলাপগঞ্জ প্রতিনিধি  |  ২৪ জুলাই, ২০১৯

সিলেটের গোলাপগঞ্জে নাছিমা বেগিম (১৯) নামের এক গৃহবধুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৪জুলাই) সকালে উপজেলা লক্ষণাবন্দ ইউনিয়নের ফুলসাইন্দ কলাভাগ গ্রামে বসতঘর থেকে এ গৃহবধুর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত গৃহবধু ওই গ্রামের শাহিন আহমদ (২৪) এর স্ত্রী ও মোঘলবাজার থানার ঝাপা গ্রামের মাসুদ মিয়ার মেয়ে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৩ জুলাই) রাত ৩টার দিকে গৃহবধু নাছিমা বেগম (১৯) পরিবারের সবার অজান্তে ঘরের তীরের সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস দেয়। সকালে গৃহবধুর শাশুড়ি স্বামী দেখতে পান তার পুত্রবধু নাছিমা বেগম গলায় ফাঁস দিয়েছে। এসময় তিনি তাৎক্ষণিক পরিবারের সকলকে অবগত করেন। পরের সকালে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ গৃহবধুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেন। এদিকে এ ঘটনায় গোলাপগঞ্জ মডেল থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।

গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পারিবারিক কলহের জেরে এই গৃহবধু আত্মহত্যা করেছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে। ময়না তদন্তের রিপোর্ট আসলে বুঝা যাবে এটি আত্মহত্যা কিনা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.