Sylhet Today 24 PRINT

মৌলভীবাজারে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

মৌলভীবাজার প্রতিনিধি |  ২৫ জুলাই, ২০১৯

মৌলভীবাজারে মনু নদীর নতুন ব্রিজ এলাকা থেকে অজ্ঞাত পরিচয়ে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। অজ্ঞাত এই নারীর বয়স আনুমানিক ৪৫ বছর বলে ধারনা করা হচ্ছে।

বৃহস্পতিবার (২৫ জুলাই) দুপুর ১২ টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

এ ব্যাপারে মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন সিলেটটুডে২৪কে জানান, প্রাথমিক সুরতহালের পর ধারণা করা যাচ্ছে ৮ থেকে ১০ দিন পূর্বে এই নারীর মৃত্যু হয়েছে। তাঁর চোখ-মুখ ফুলে গেছে। যার ফলে তাঁর পরিচয় সনাক্ত করা কঠিন হচ্ছে।

তবে ময়নাতদন্ত ও ডিএনএ টেস্টের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে মরদেহটি পাঠানো হচ্ছে বলেও জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.