Sylhet Today 24 PRINT

মাধবপুরে উপ-নির্বাচন: ভোট কেন্দ্রে ধাওয়া-পাল্টা ধাওয়া

মাধবপুর প্রতিনিধি |  ২৫ জুলাই, ২০১৯

হবিগঞ্জের মাধবপুর উপজেলার আন্দিউড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে বার চান্দুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২৫ জুলাই) দুপুর ২টার দিকে ওই কেন্দ্রের বাইরে লাঙল প্রতীকের প্রার্থী ফকির কাউছার ও নৌকা প্রতীকের প্রার্থী মো. সমছু মিয়ার সমর্থকদের মধ্যে এ ঘটনা ঘটে।

তাৎক্ষণিক পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

উপজেলা রিটার্নিং কর্মকর্তা মনিরুজ্জামান জানান, কেন্দ্রের বাইরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। তবে ভোট গ্রহণের কোন অসুবিধা হয়নি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.