Sylhet Today 24 PRINT

শ্রীমঙ্গলে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

শ্রীমঙ্গল প্রতিনিধি |  ২৫ জুলাই, ২০১৯

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিনামূল্যে প্রায় তিনশত শিক্ষার্থীর রক্ত পরীক্ষা করে জানিয়ে দেওয়া হয়েছে তাদের রক্তের গ্রুপ ও শরীরের ওজন।

বৃহস্পতিবার (২৫ জুলাই) সকালে তরুণদের সমাজসেবামূলক সংগঠন উদীপ্ত তারুণ্যের আয়োজনে যুব রেড ক্রিসেন্ট দল শ্রীমঙ্গল সরকারি কলেজ শাখা ও হেলথ লাইন ডায়াগনস্টিক সেন্টারের সার্বিক সহযোগিতায় শ্রীমঙ্গল সরকারি কলেজে এ বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি পালন করে।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন শ্রীমঙ্গল সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল কালাম আজাদ।

এ সময় কলেজের বাংলা বিভাগের প্রভাষক ও যুব রেড ক্রিসেন্ট দলের কর্মকর্তা মো. সাইফুল ইসলামের সঞ্চালনায় উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর সৈয়দ মোহাম্মদ মহসিন, গণিত বিভাগের সহকারী অধ্যাপক সুদর্শন শীল, উদীপ্ত তারুণ্যের মুখপাত্র সানজিতা শারমিন প্রমুখ।

উদীপ্ত তারুণ্যের মুখপাত্র সানজিতা শারমিন বলেন, প্রতিটি মানুষেরই রক্তের গ্রুপ জেনে রাখাটা খুবই জরুরী। আমরা প্রয়োজনে যেভাবে অন্যের কাছ থেকে রক্ত নিবো, সেভাবে অন্যের প্রয়োজনেও রক্ত দেওয়ার ব্যবস্থা করবো। আজকের মতো আম্মাদের এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.