Sylhet Today 24 PRINT

গোলাপগঞ্জে আমুড়া ইউপির সদস্য পদে আব্দুল খালিক বিজয়ী

গোলাপগঞ্জ প্রতিনিধি |  ২৫ জুলাই, ২০১৯

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার পশ্চিম আমুড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য পদে উপ-নির্বাচনে সাবেক ইউপি সদস্য আব্দুল খালিক বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি বৈদ্যুতিক ফ্যান প্রতীকে ৫২২ ভোট পান। তার নিকটতম প্রতিদ্বন্দী সুহেল আহমদ ফুটবল প্রতীকে পেয়েছেন ৩৪১ টি ভোট।

বৃহস্পতিবার (২৫ জুলাই) সকাল ৯টা থেকে ৫ টা পর্যন্ত ধারাবহর সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। এ কেন্দ্রের ৫টি বুথে ২০০০ জন ভোটারের মধ্যে ১১৭৭ জন ভোট প্রদান করেন। এর মধ্যে বাতিল হয় ১৮ টি ভোট। এ নির্বাচনে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

প্রসঙ্গত, গোলাপগঞ্জ উপজেলার আমুড়া ইউপির ৬নং ওয়ার্ডের সদস্য আমান উদ্দিন চলতি বছরের ১১ জানুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে ওয়ার্ড পদশূন্য হওয়ায় এ উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.