Sylhet Today 24 PRINT

শ্রীমঙ্গলে মা সমাবেশ অনুষ্ঠিত

শ্রীমঙ্গল প্রতিনিধি |  ২৫ জুলাই, ২০১৯

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুলাই) সকালে শহরের ক্যাথলিক মিশন রোডে অবস্থিত দি লাইফস গুড মডেল স্কুলে এই মা সমাবেশ অনুষ্ঠিত হয়।

মা সমাবেশে দি লাইফস গুড মডেল স্কুলের প্রিন্সিপাল কাজী আসমা আক্তারের সভাপতিত্বে বক্তব্য রাখেন শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সোহেল রানা, পেইভ (পিপলস এগেনষ্ট ভায়োলেশন ইন ইলেকশন (পেইভ) সমন্বয়কারী মায়মুনা আক্তার রুবী, পেইভ সিলেট জোনের কোঅর্ডিনেটর মো. হাফিজুর রহমান নোমান।

সমাবেশে দেশে ছেলেধরা বিষয়ে গুজবের নিয়ে সচেতনতা বৃদ্ধি, ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ে বক্তব্য রাখেন অতিথিরা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.