Sylhet Today 24 PRINT

এবার ডেঙ্গু কেড়ে নিল সিলেটের নারী চিকিৎসকের প্রাণ

নিজস্ব প্রতিবেদক |  ২৬ জুলাই, ২০১৯

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হবিগঞ্জের সিভিল সার্জন শাহাদৎ হোসেনের মৃত্যুর চার দিন পর একই জ্বরে আক্রান্ত হয়ে এবার মৃত্যু হয়েছে সিলেটের এক নারী চিকিৎসকের। মৃতের নাম ডা. তানিয়া সুলতানা।

শুক্রবার (২৫ জুলাই) রাত আনুমানিক ১০টার দিকে ধানমণ্ডির আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি

হাসপাতালটির তথ্য বিভাগের কর্মকর্তা মো. রাজিব সাহা জানান, বৃহস্পতিবার রাত ১০টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন তানিয়া সুলতানা মারা গেছেন

ডা. তানিয়া সুলতানা সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের ৪৭তম ব্যাচের ছাত্রী ছিলেন। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজে এফসিপিএস পার্ট-২ এর শিক্ষার্থী ছিলেন। রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় থাকতেন তানিয়া

জানা যায়, চিকিৎসক তানিয়া ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে বুধবার প্রথমে ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। ওই দিনই তাকে স্থানান্তর করা হয় আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে।

ধানমণ্ডির আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের তথ্য বিভাগের কর্মকর্তা মো. রাজিব সাহা জানান, বৃহস্পতিবার রাত ১০টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন থেকে চিকিৎসক তানিয়া সুলতানা মারা গেছেন। তার মরদেহ স্বজনরা নিয়ে গেছেন বলে জানান তিনি।

এর আগে ২২ জুলাই রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান হবিগঞ্জের সিভিল সার্জন ডা. মো. শাহাদত হোসেন হাজরা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.