Sylhet Today 24 PRINT

বুরজান চা কারখানা এলাকা থেকে ৬ জুয়াড়ি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক |  ২৬ জুলাই, ২০১৯

সিলেট সদর উপজেলার বুরজান চা কারখানা মাজলাইন এলাকা থেকে ৬ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯।

বৃহস্পতিবার (২৫ জুলাই) বিকাল সাড়ে ৫টায় কে জুয়া খেলারত অবস্থায় তাদেরকে গ্রেপ্তার করা হয়।

শুক্রবার (২৬ জুলাই) র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সদর কোম্পানী (সিলেট ক্যাম্প) এর একটি আভিযানিক দল মেজর মোঃ শওকাতুল মোনায়েম এর নেতৃতে ও সঙ্গীয় অফিসার এএসপি ওবাইন সহ এসএমপি এয়ারপোর্ট থানাধীন বুরজান চা কারখানা মাজলাইন এলাকায় অভিযান চালিয়ে জুয়া খেলারত অবস্থায় তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, রুদ্র সিং ছত্রী (১৯), গোবিন্দ ছত্রী (২৫), রঞ্জন গোয়ালা (১৯) দিলিপ গোয়ালা (২৬) চঞ্চল আলী (২৮) রাজেন ছত্রী (২৬)। উদ্ধারকৃত আলামত ও গ্রেপ্তারকৃত আসামিদেরকে এসএমপির এয়ারপোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.