Sylhet Today 24 PRINT

গোলাপগঞ্জে হাওরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

গোলাপগঞ্জ প্রতিনিধি |  ২৬ জুলাই, ২০১৯

সিলেটের গোলাপগঞ্জে হাওরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬জুলাই) উপজেলার বাঘা ইউনিয়নের মুসলিমাবাদ গ্রামে এ ঘটনা ঘটে।

সূত্র জানায়, শুক্রবার বেলা ১০টার দিকে মুসলিমাবাদ গ্রামের আব্দুল খালিকের ছেলে আহসান আহমদ (৬) বাঘা হাওরে ডুবে নিখোঁজ হয়ে যায়। পরে হাওরে অনেক খুঁজাখুঁজির পর আহসানের লাশ পাওয়া যায়। পরে একটি সিলেটের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে তাকে হাসপাতালের কর্তব্য ডাক্তার মৃত ঘোষণা করেন।

বাঘা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছানা মিয়া শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.