Sylhet Today 24 PRINT

দক্ষিণ সুরমায় বরযাত্রীবাহী মাইক্রোবাস খাদে, মা-মেয়ে নিহত

নিজস্ব প্রতিবেদক |  ২৬ জুলাই, ২০১৯

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার তেতলীতে সড়ক দুর্ঘটনায় মা ও মেয়ে নিহত হয়েছেন। শুক্রবার দুপুরে সিলেট-ঢাকা মহাসড়কের তেতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে আরও তিনজন আহত হন।

নিয়ন্ত্রণ হারিয়ে একটি বরযাত্রীবাহী মাইক্রোবাস খাদে পড়ে এ হতাহতের ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জালালাবাদ থানার যুগীরগাও গ্রামের আমীর আলীর স্ত্রী আসমা বেগম (৩০) ও তার মেয়ে আনিশা বেগম (৪)। এছাড়া তার আরেক মেয়ে জান্নাত (১৬) গুরুতর আহত হয়েছেন। অপর আহতরা হচ্ছেন- শাহনাজ (৩৫) ও খায়রুন নেসা (৩০)।

বরযাত্রীবাহী মাইক্রোবাসটি সিলেটের জালালাবাদ থানার যুগীরগাও  গ্রাম থেকে একটি বিয়ের অনুষ্ঠানে বিশ্বনাথ উপজেলায় যাচ্ছিল।

দুর্ঘটনায় দু’জন নিহতের বিষয়টি নিশ্চিত করে দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ফজল বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ওসমানী হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.