Sylhet Today 24 PRINT

যুবলীগের সভাপতি প্রার্থী শামীমের সমর্থনে মিছিল

সিলেটটুডে ডেস্ক |  ২৬ জুলাই, ২০১৯

বাংলাদেশ আওয়ামী যুবলীগের সিলেট জেলার ত্রি-বার্ষিক সম্মেলনে জেলা যুবলীগের সভাপতি পদপ্রার্থী শামিম আহমদের পক্ষে সিলেট জেলা মুক্তিযোদ্ধা সংসদ যুব কমান্ডের উদ্যোগে এক মিছিল বের করা হয়েছে। ২৬ জুলাই শুক্রবার বিকেল সাড়ে ৪টায় মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে মুক্তিযোদ্ধা সংসদের সামনে এক পথ সভা অনুষ্ঠিত হয়।
 
সিলেট জেলা যুব কমান্ডের সভাপতি মো. জিল্লুর রহমানের সভাপতিত্বে পথ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েল, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বালাগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কমান্ডার মো. কনা মিয়া, প্রধান বক্তার বক্তব্য রাখেন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা যুব কমান্ডের কার্যকরি সদস্য মনোজ কপালী মিন্টু, যুগ্ম আহ্বায়ক মো. আলী হাসান রুবেল, সিলেট মহানগর ছাত্রলীগ নেতা শেখ মারুফ, এম. এ. পাপলু আহমদ, সদস্য মিসবাহ, জয়নাল আহমদ, তারেক আহমদ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট জেলা যুব কমান্ডের যুগ্ম আহ্বায়ক অরুন কান্তি কর, সদস্য দিদার আহমদ, রেদওয়ান আহমদ, বদর আহমদ, মো. আলমগীর রহমান, রুবেল আহমদ, শামসুল আলম, ইশতিয়ার হক ইফতি, ওয়াহিদ হোসেন, আজমল আহমদ, সুফিয়ান আহমদ, রাজু আহমদ, দক্ষিণ সুরমা যুব কমান্ডের যুগ্ম আহ্বায়ক এস. এ. এম. তারেক, সদর উপজেলার যুব কমান্ডের আহ্বায়ক শাস্তা তালুকদার, যুগ্ম আহ্বায়ক জালাল উদ্দিন, আব্দুল আহাদ, জুবায়ের আহমদ, ফনকি মিয়া, রুহুল আমিন শাওন, জয়নাল আবেদীন, সালমান আহমদ প্রমুখ।
 
পথ সভায় বক্তারা বলেন, সিলেট জেলা যুবলীগের সভাপতি পদপ্রার্থী শামীম আহমদ একজন মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। তিনি এর পূর্বেও জেলার ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে গেছেন। তিনি জেলা যুবলীগের সভাপতি নির্বাচিত হলে তার নেতৃত্বে জেলা যুবলীগ একটি সুসংগঠিত দল হিসেবে কাজ করবে। আমরা আশা করি কেন্দ্রীয় নেতৃবৃন্দরা শামীমকে সভাপতি হিসেবে জেলা যুবলীগের দায়িত্ব প্রদান করবেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.