Sylhet Today 24 PRINT

কোম্পানীগঞ্জে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

কোম্পানীগঞ্জ প্রতিনিধি  |  ২৬ জুলাই, ২০১৯

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার চিকাডহর গ্রামে প্রণয় দে ৪০) নামের এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহত প্রণয় সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জের ইনামপুর গ্রামের পরেশ দে'র ছেলে। তাঁর মৌমিতা (৯) ও প্রান্ত (৮) নামে দুটি সন্তান রয়েছে।

তিনি কোম্পানীগঞ্জ উপজেলার চিকাডহর গ্রামের একটি দোকানে কাজ করতেন।

শুক্রবার (২৬জুলাই)দুপুর ১টার দিকে ভাড়া দোকানে আত্মহত্যা করেন।

লাশ উদ্ধারকারী কোম্পানীগঞ্জ থানার এসআই মিজান আহমদ বলেন, ময়নাতদন্ততের জন্য লাশ উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.