Sylhet Today 24 PRINT

প্রিয়া সাহার ব্যাপারে হুট করে সিদ্ধান্ত নয়: সিলেটে পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক |  ২৭ জুলাই, ২০১৯

প্রিয়া সাহার ব্যাপারে হুট করে সরকার কোনো সিদ্ধান্ত নেবে না। এক্ষেত্রে তার অবস্থা বিবেচনা করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

শনিবার (২৭ জুলাই) দুপুরে সিলেটের কোম্পানীগঞ্জে শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এমন মন্তব্য করেন।

প্রিয়া সাহার বক্তব্যের পেছনে কোনো রাজনৈতিক দলের ইন্ধন আছে কি না সে প্রসঙ্গে মন্ত্রী বলেন, এ ব্যাপার তাঁর জানা নেই। সে ব্যাপারে প্রিয়া সাহাই ভালো বলতে পারেন।

প্রিয়া সাহার বক্তব্য ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলেও মন্তব্য করেন তিনি।

নামফলক উন্মোচন অনুষ্ঠানে আরও উপস্থিত প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ, আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.