Sylhet Today 24 PRINT

ডিএম হাইস্কুলে গুজবের বিরুদ্ধে সচেতনতা সভা

সিলেটটুডে ডেস্ক |  ২৭ জুলাই, ২০১৯

সিলেটের বিয়ানীবাজারের ঢাকা উত্তর মোহাম্মদপুর উচ্চ বিদ্যালয়ে (ডিএম হাই স্কুল) ছেলেধরা ও কল্লাকাটা গুজবের বিরুদ্ধে গণসচেতনতা ও প্রচারণা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ জুলাই) বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে হিসেবে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অবনি শংকর কর।

বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি জিয়াউল বারী চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই প্রচারণা সভার প্রধান বক্তা ছিলেন আলীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুনুর রশীদ মামুন।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য মামুন আহমদ, সৈয়দ মোয়াজ্জম হোসেন, বুরহান উদ্দিন, ছিদ্দিকুর রহমান চৌধুরীসহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।

সিনিয়র শিক্ষক আল-মামুনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহফুজুর রহমান মোল্লা।

বক্তারা সম্প্রতি সারাদেশে চলমান ছেলেধরা ও কল্লাকাটা গুজবের বিরুদ্ধে নিজ নিজ ক্ষেত্র থেকে সচেতনতা বৃদ্ধির গুরুত্বারোপ করেন। এধরনের কোন ঘটনা ঘটলে সাথে সাথে জাতীয় জরুরি সেবার হটলাইন ৯৯৯ নাম্বারে ফোন দেওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.