Sylhet Today 24 PRINT

ফেঞ্জুগঞ্জে প্রান্তিক কৃষকের কাছ থেকে ধান সংগ্রহ শুরু

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি |  ২৭ জুলাই, ২০১৯

ফেঞ্চুগঞ্জ উপজেলার ৪নং উত্তর কুশিয়ারা ইউনিয়নের গ্রামের প্রান্তিক কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ করা শুরু হয়েছে।

শনিবার (২৭ জুলাই) ইউনিয়নের ধনারাম, চানপুর, ইলাশপুর, সালেহপুর, দিনপুর, খিলপাড়াসহ বেশ কয়েকটি গ্রামের প্রান্তিক কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহের মাধ্যমে এ কার্যক্রমের শুরু হয়।

এসময় ৪নং উত্তর কুশিয়ারা ইউনিয়নের উদ্যোগে কেজি প্রতি ২৬ টাকা দরে প্রায় ৩০ টন ধান সংগ্রহ করা হয়।

ধান সংগ্রহ কার্যক্রমে ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. জসিম উদ্দিন, ৪নং উত্তর কুশিয়ারা ইউনিয়ন চেয়ারম্যান আহমেদ জিল্লুরসহ ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে ৪নং উত্তর কুশিয়ারা ইউনিয়ন চেয়ারম্যান আহমেদ জিল্লু বলেন, “কৃষকরা নিজেদের হাড়ভাঙ্গা পরিশ্রম করার পর ফসল তুলে সঠিক দামে ধান বিক্রি করতে পারছেন না। যা সত্যি কষ্টদায়ক। কৃষকদের সেই কষ্টে কিছুটা হাসি ফুটাতেই এরকম উদ্যোগ নেওয়া।”

ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. জসিম উদ্দিন বলেন, “এই সব প্রান্তিক কৃষকদের পাশে আমাদের সবাইকে দাঁড়ানো উচিত। ৪নং উত্তর কুশিয়ারা ইউনিয়নের উদ্যোগে প্রান্তিক পর্যায়ে ধান সংগ্রহের এরকম উদ্যোগ গ্রহণ আসলেই প্রশংসার দাবিদার। এরকম কার্যক্রম যেন অব্যাহত থাকে।”

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.