Sylhet Today 24 PRINT

কুলাউড়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

কুলাউড়া প্রতিনিধি |  ২৮ জুলাই, ২০১৯

লাল সবুজ উন্নয়ন সংঘে'র উদ্যোগে চুনঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ করা হয়েছে।

শনিবার দুপুরে উপজেলার চুনঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংগঠনের কুলাউড়া উপজেলা শাখার সভাপতি আজহার মুনিম শাফিনের সঞ্চালনায় ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বদরুল ইসলাম বদরের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুলাউড়া পৌরসভার মেয়র শফি আলম ইউনুছ।

বিশেষ অতিথির বক্তব্য দেন লাল সবুজ উন্নয়ন সংঘ কুলাউড়া'র উপদেষ্টা সাংবাদিক শরীফ আহমেদ,
ইয়াকুব তাজুল মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক আফাজুর রহমান চৌধুরী ফাহাদ, চুনঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নাল আবেদিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেলওয়ে উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সাইদুল ইসলাম, বিশিষ্ট সমাজ সেবক শাহাজান মিয়া, কুলাউড়া মুক্ত স্কাউটের সম্পাদক শামস উদ্দিন বাবু,আশার আলো সামাজিক সংস্থার বোর্ড চেয়ারম্যান আতিকুল ইসলাম, চুনঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা রাহেলা বেগম প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন তেলাওয়াত করেন বিদ্যালয়ের ছাত্র জিসান অাহমদ ও গীতা পাঠ করে অর্ণব দে।

অনুষ্ঠানে অতিথিদের অতিথি ব্যাজ পরিয়ে বরণ করে নেন সংগঠনের সাদিয়া জাহান ও সানজিনা বিন ইসলাম।

শুভেচ্ছা বক্তব্য দেন বিদ্যালয়ের শিক্ষার্থী অর্পা ধর ও সংগঠনের আব্দুল্লাহ আল মাসফি।

সঞ্চালনাকালে সংগঠনের কুলাউড়া শাখার সভাপতি আজহার মুনিম শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আজকে তোমরা একটি গাছে চারা রোপন করবা সাথে বলবা আমরা মাদককে না বললাম, জঙ্গীবাদকে না বললাম, সন্ত্রাসবাদকে না বললাম আমরা সকল অন্যায় কাজগুলোকে মাটি চাপা দিয়ে দিব। সেই সবুজ গাছটা যেভাবে বড় হয়ে উঠবে তোমরাও সেভাবে পবিত্রভাবে বড় হয় উঠবে।

উল্লেখ্য, টিফিনের টাকায় পরিচালিত সেচ্ছাসেবী সংঘটন লাল সবুজ উন্নয়ন সংঘ 'লাল সবুজের প্রচেষ্টা, সবুজ করবো দেশটা' এই শ্লোগানকে সামনে রেখে লাল সবুজ উন্নয়ন সংঘের মাসব্যাপি এক লক্ষ গাছের চারা বিতরণের কর্মসূচি অনুযায়ী কুলাউড়া উপজেলায় শিক্ষার্থীদের মাছে গাছের চারা বিতরণ করে কার্যক্রম শুরু হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.