Sylhet Today 24 PRINT

জুড়ীতে ১০ পিস ইয়াবাসহ আটক এক

জুড়ী প্রতিনিধি |  ২৮ জুলাই, ২০১৯

মৌলভীবাজারের জুড়ীতে আসাদ উদ্দিন (৩৭) নামের এক ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

শনিবার (২৭ জুলাই) সন্ধ্যায় জুড়ী থানার এসআই সুরুজ আলি ও এএসআই মনির উদ্দিনের নেতৃত্বে একটি ইউনিটের বিশেষ অভিযানে ১০ পিস ইয়াবাসহ তাকে আটক করে পুলিশ।

জুড়ী উপজেলা বড়ধামাই গ্রামের প্রয়াত আব্দুর রাজ্জাক তুতার ছেলে আসাদ উদ্দিন (৩৮)।

জুড়ী থানা পুলিশের ইনচার্জ (তদন্ত) জনাব আমিনুল ইসলাম বলেন, আসাদ বড়ধামাই গ্রামে তার নিজ বাড়িতে দীর্ঘদিন থেকে ইয়াবা ব্যবসা পরিচালনা করে আসছিল। আমাদের কাছে অনেক অভিযোগ থাকা সত্বেও পর্যাপ্ত প্রমাণের অভাবে তাকে ধরতে বিলম্ব হয়েছে। অপরাধের সাথে জড়িত থাকলে আজ বা কাল অপরাধী ধরা পড়বেই।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.