Sylhet Today 24 PRINT

কানাইঘাটে সহস্রাধিক পিস ইয়াবাসহ আটক ১

নিজস্ব প্রতিবেদক  |  ২৮ জুলাই, ২০১৯

কানাইঘাট থেকে সহস্রাধিক ইয়াবাসহ এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯ সদস্যরা। তার নাম মেজবাহ উদ্দিন (২৬)। তিনি কানাইঘাট উপজেলার দর্পনগর গ্রামের হাবিবুর রহমানের পুত্র।

শনিবার (২৭ জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সদস্যরা অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

র‍্যাব জানায়, শনিবার রাতে কানাইঘাট থানাধীন সাতপারি সাকিনস্থ বাংলাবাজারের আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে ১ হাজার ৩শ ৫০ পিস ইয়াবাসহ মেজবাহ উদ্দিনকে গ্রেপ্তার করা হয়।

জব্দকৃত আলামতসহ মেজবাহকে কানাইঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.