Sylhet Today 24 PRINT

মাধবপুরে ইয়াবাসহ ১৩ মাদক মামলার আসামী গ্রেপ্তার

মাধবপুর প্রতিনিধি |  ২৮ জুলাই, ২০১৯

হবিগঞ্জের মাধবপুর উপজেলার বেলঘর বাস ষ্ট্যান্ড এলাকা থেকে রোববার বিকেলে ১৩ টি মাদক মামলার আসামী উমরা খান (৫০) কে ইয়াবা সহ গ্রেপ্তার করেছে পুলিশ।

গোপন সুত্রে খবর পেয়ে মাধবপুর থানার উপ-পরিদর্শক(এসআই) কামাল হোসেনের নেৃতত্বে একদল পুলিশ ৫০ পিস ইয়াবা সহ তাকে গ্রেপ্তার করে।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) কেএম আজমিরুজ্জামান জানান, ধৃত উমরা খান উপজেলার জগদীশপুর ইউনিয়নের বেলঘর গ্রামের মৃত ইন্তাজ আলীর ছেলে। সে এলাকার চিহিৃত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে ১৩ টি মাদক মামলা রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.