Sylhet Today 24 PRINT

গোলাপগঞ্জে সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ

গোলাপগঞ্জ প্রতিনিধি  |  ২৮ জুলাই, ২০১৯

সিলেটের গোলাপগঞ্জের সরকারী গাছ কেটে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। শনিবার সকালে বাঘা ইউনিয়নের বইটিকর খেয়াঘাট যাত্রী ছাউনির পাশের দক্ষিণ বাঘার সরকারি রাস্তার পাশের গাছ কেটে নেওয়া হয় বলে অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দক্ষিণ বাঘা গ্রামের রাস্তা থেকে একটি চক্র দীর্ঘদিন ধরে সরকারি গাছ কেটে সাবাড় করছে। এই চক্রটি ক্ষমতাসীন দলের লোক হওয়ায় সাধারণ মানুষ তাদের বিরুদ্ধে কথা বলে না। গত শনিবার সকালে এই চক্রটি সরকারী রাস্তা থেকে বড় একটি গাছ কেটে নিয়ে যায়। স্থানীয়রা এ বিষয়টি তাৎক্ষণিক প্রশাসনকে অবগত করে।

এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার ওসি মিজানুর রহমান জানান, গাছ কাটার অভিযোগটি শুনে তাৎক্ষণিক এলাকার খবর নেই। পরে এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে স্থানীয় ছাত্রলীগ নেতা টিপন আহমদ নামক এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করেছি। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.