আম্বরখানায় ট্রাকে আগুন
নিজস্ব প্রতিবেদক | ২২ জানুয়ারী, ২০১৫
সিলেট নগরীর আম্বরখানার লোহারপাড়া পয়েন্ট এলাকায় পাথরবাহী ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
বৃহস্পতিবার রাত পৌনে ৯ টার দিকে ট্রাকটিতে আগুন দেওয়া হয়।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
বিমানবন্দর থানা ওসি গৌছুল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, নাশকতাকারীরা ট্রাকে আগুন দিয়ে লোহারপাড়া গলি দিয়ে পালিয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানায়।
ট্রাকটি কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ থেকে পাথর নিয়ে আসছিল বলেও জানান ওসি।
টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.