Sylhet Today 24 PRINT

চুনারুঘাটে ডাকাতের হামলায় নারীসহ আহত ৩

চুনারুঘাট প্রতিনিধি |  ২৯ জুলাই, ২০১৯

হবিগঞ্জের চুনারুঘাট লালচাঁন্দ চা বাগানের ডাক বাংলোতে ডাকাতের হামলায় নারীসহ ৩ জন আহত হয়েছেন।

রোববার গভীর রাতে এ ঘটনাটি ঘটেছে।

আহতদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ডাকাত দলের ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়েছেন ব্যবস্থাপক মোফাজ্জল হোসেন (৫৫), তার স্ত্রী আফরোজা বেগম লিপি (৪৮) ও কলেজপড়ুয়া মেয়ে মালিয়া হোসেন লিপি (১৮)।

জানা যায়, ১০-১২ জনের ডাকাত দল প্রথমে বড় বাংলোতে হানা দেয়। বাংলোর মূল গেট ভেঙে ডাকাত দল ঘরে ঢুকে ব্যবস্থাপক মোফাজ্জল হোসেনের কলেজপড়ুয়া মেয়েকে অস্ত্র ঠেকিয়ে নগদ টাকা, স্বর্ণালংকার দেওয়ার জন্য জোর করে। এ সময় নগদ টাকা, স্বর্ণালংকার দিতে না পারায় ডাকাতরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে মোফাজ্জলসহ তার স্ত্রী ও মেয়েকে।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাজমুল হক ঘটনার সত্যতা স্বীকার করে জানান, থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আমাদের প্রাথমিক ধারণা মোফাজ্জল হোসেনের বাংলোতে কিছু না পাওয়ায় ডাকাত দল তাদের উপর হামলা করেছে।

তিনি আরও জানান, ডাকাত দলের সদস্যদের ধরতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.