Sylhet Today 24 PRINT

বিয়ানীবাজার থেকে ‘অপহৃত’ কিশোরী জৈন্তাপুরে উদ্ধার

জৈন্তাপুর প্রতিনিধি |  ৩০ জুলাই, ২০১৯

সিলেটের বিয়ানীবাজার থেকে নিখোঁজ হওয়া এক কিশোরী (১৬)কে জৈন্তাপুর থেকে উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজ হওয়ার পর অই কিশোরী অপহৃত হয়েছেন অভিযোগ এনে থানায় মামলা করেছিলো তার পরিবার।

জৈন্তাপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, বিয়ানীবাজার থানার অপহরণ মামলার আসামীসহ 'অপহৃত' জৈন্তাপুর এলাকায় রয়েছেন এমন খবর পেয়ে অভিযানে নামে পুলিশ। ২৮ জুলাই রাতে উপজেলার পাখিবিল গ্রামে আব্দুল লতিবের ছেলে জসিম উদ্দিনের বাড়িতে অভিযান চালালেও তাদের পাওয়া যায়নি। পরদিন ২৯ জুলাই সকাল ১১টায় নৌকা যোগে সারী নদী দিয়ে যাওয়ার সময় ওই কিশোরী উদ্ধার ও বিয়ানীবাজার উপজেলার সাদিমাপুর (চাতলপাড়) গ্রামের সুহেল আহমদ বড় ছেলে শাহিন আহমদ (১৭) কে গ্রেপ্তার করে পুলিশ।

জৈন্তাপুর মডেল থানার এস.আই আজিজুর রহমান বলেন- আমরা সংবাদ পাওয়ার পর পর বেশ কয়েকটি স্থানে অভিযান করি। পরে নৌকা যোগে অন্যত্র পালিয়ে যাওয়ার সময় সারী নদী থেকে আটক করি। যেহেতু মামলটি বিয়ানীবাজার থানার তাই আটককৃতদের বিয়ানীবাজার পুলিশের কাছে তুলে দেই।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.