Sylhet Today 24 PRINT

৩ দফা দাবিতে সিলেটে বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের স্মারকলিপি

সিলেটটুডে ডেস্ক |  ৩০ জুলাই, ২০১৯

তিন দফা দাবিতে বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন সিলেটে জেলা শাখা সোমবার আইন সচিবের বরাবর স্মারকলিপি প্রদান করেছেন।

সকাল সাড়ে ৯টার দিকে সিলেটের সিনিয়র জেলা ও দায়রা জজ কে এম রাশেদুজ্জামান রাজা'র মাধ্যমে স্মারকলিপিটি আইন বিচার ও সংসদ বিষয়ক সচিবের কাছে প্রদান করা হয়। এসময় অন্যান্য বিচারকবৃন্দ ও জেলা জজ আদালতের প্রশাসনিক কর্মকর্তা মোঃ খুরশেদ আলম উপস্থিত ছিলেন।

সারাদেশের অধঃস্তন আদালতে কর্মরত কর্মচারীদের জুডিশিয়াল সার্ভিস কমিশনের সহায়ক কর্মচারী হিসেবে অর্ন্তভুক্ত, সকল ব্লক পদ বিলুপ্ত করে যুগোপযোগী পদ সৃজন এবং এক ও অভিন্ন নিয়োগ বিধিমালা প্রণয়নের দাবীতে সংগঠনের কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে সিলেটে এই স্মারকলিপি প্রদান কর্মসুচি পালিত হয়।

স্মারকলিপি প্রদানের সময় বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের সিলেট জেলা শাখার সভাপতি মোঃ নাজিম উদ্দিন, সিনিয়র সহসভাপতি মোঃ কামাল উদ্দিন চৌধুরী, রতি কান্ত দাস, কজ্জল কান্তি চক্রবর্তী, মোঃ আজাদ মিয়া, আমিনুর রশিদ, সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সুব্রত সিংহ, রাকিবুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ সোহেল রানা, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মোঃ আলমগীর হোসেন চৌধুরী, সহ সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম, অর্থ সম্পাদক মোঃ আতাউর রহমানসহ এসোসিয়েশনের নেতৃবৃন্দ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.