Sylhet Today 24 PRINT

কানাইঘাট প্রেসক্লাব সদস্যদের পরিচয়পত্র বিতরণ

কানাইঘাট প্রতিনিধি |  ৩০ জুলাই, ২০১৯

সিলেটের কানাইঘাট উপজেলা প্রেসক্লাবের উপদেষ্টা, আজীবন সদস্য, কার্যকরী সদস্য ও সহযোগী সদস্যদের (২য় ধাপে) পরিচয়পত্র বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৩০ জুলাই) বিকাল ৩টায় কানাইঘাট উপজেলা প্রেসক্লাবের কার্যালয়ে পরিচয়পত্র  বিতরণ ও অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।

কানাইঘাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলিম উদ্দিন আলিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল হাসনাতের পরিচালনায় উক্ত পরিচয়পত্র বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কানাইঘাট উপজেলা আওয়ামী লীগের আহবায়ক ও সাবেক পৌর মেয়র লুৎফুর রহমান।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কানাইঘাট উপজেলা প্রেসক্লাবের উপদেষ্টা সিলেট জেলা পরিষদের ১৫নং ওয়ার্ডের সদস্য আলমাছ উদ্দিন, কানাইঘাট উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও কানাইঘাট মহিলা আওয়ামী লীগের সভাপতি খাদিজা বেগম।

অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা প্রেসক্লাবের উপদেষ্টা নাজমুল ইসলাম চৌধুরী, ওলিউর রহমান, আজীবন সদস্য আবুল হারিছ, উপজেলা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ওহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক মুফিজুর রহমান নাহিদ, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আব্দুর রহমান জীবন, সিনিয়র সদস্য ফয়সল কাদির, সহযোগী সদস্য ইমরানুল করিম, আফজাল হোসেন মিজান, আশিক উদ্দিন, মায়রুফ আহমদ, ফাহাদ আহমদ, হানিফ আহমদ, তানজিব আহমদ প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.