Sylhet Today 24 PRINT

বানিয়াচংয়ে বখাটে যুবকের ৬ মাসের কারাদন্ড

হবিগঞ্জ প্রতিনিধি |  ২৫ আগস্ট, ২০১৫

বানিয়াচংয়ে এক বখাটেকে ইভটিজিংয়ের দায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার(ভুমি)ও উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা জনাব রায়হানুল হারুণ। বখাটে বানিয়াচং উপজেলা সদরের যাত্রাপাশা গ্রামের রইছ উল্লাহর পুত্র আরজব ওরফে সোহেল।

গতকাল সোমবার বিকালে আদালত বসিয়ে এ রায় প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্র্রেট।জানা যায়,বখাটে সোহেল বীমা কোম্পানীতে চাকুরী করার সুবাদে একই কোম্পানীর জনৈকা মহিলার কাছ থেকে টাকা ধার নেয় সোহেল। এই টাকা তার কাছে ফেরত চাইলে সে বিভিন্নভাবে মহিলাকে অশ্লিল কথাবার্তা বলতে থাকে। এমনকি রাস্তার মধ্যে পেয়েও তাকে গালাগাল করে। একপর্যায়ে মহিলা অতিষ্ঠ্য হয়ে বানিয়াচং থানায় গিয়ে মৌখিকভাবে অভিযোগ দেন। এর পরিপ্রেক্ষিতে এসআই সালাম এর নেতৃত্বে একদল পুলিশ বানিয়াচং বড়বাজার শহীদ মিনারের সামন থেকে সোহেলকে আটক করে। পরে তাকে ভ্রাম্যমান আদালতের কাছে হস্তান্তর করা হয়।

সোমবার বিকালে ভ্রাম্যমান আদালত বসিয়ে তার বিরুদ্ধে সাক্ষী-প্রমানের ভিত্তিতে দোষী সাব্যস্ত হলে বখাটে সোহেলকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রায়হানুল হারুণ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.