Sylhet Today 24 PRINT

বড়লেখায় সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময়

বড়লেখা প্রতিনিধি |  ৩১ জুলাই, ২০১৯

মৌলভীবাজারের বড়লেখায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শামীম আল ইমরান। মঙ্গলবার (৩০ জুলাই) রাতে বড়লেখা মিডিয়া সেন্টারে এই মতবিনিময় সভা হয়। এতে সভাপতিত্ব করেন বড়লেখা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোপাল দত্ত।

ইত্তেফাক সংবাদদাতা তপন কুমার দাসের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নিবার্হী কর্মকর্তা মো. শামীম আল ইমরান। অন্যদের মধ্যে বক্তব্য দেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের নির্বাহী প্রকৌশলী বিদ্যুৎ ভূষণ পাল (সিলেট কার্যালয়), সহকারী কমিশানার (ভূমি) মো. শরীফ উদ্দিন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাওলাদার আজিজুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওবায়েদ উল্লাহ খান, আমাদের সময় প্রতিনিধি ইকবাল হোসেন স্বপন, কালের কন্ঠ প্রতিনিধি লিটন শরীফ, অনলাইন নিউজ পোর্টাল লাতু এক্সপ্রেসের উপদেষ্টা ছালেহ্ আহমদ জুয়েল।

এসময় সাংবাদিক রুয়েল কামাল, সুলতান আহমদ খলিল, এজে লাভলু, মোস্তফা উদ্দিন, ফ্রিল্যান্সার তাওহিদ সারোওয়ার মান্না প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় উপজেলা প্রকৌশলী থেকে নির্বাহী প্রকৌশলী পদে পদোন্নতি পেয়ে বদলি হওয়ায় বিদ্যুৎ ভূষণ পালকে সংবর্ধনা দেওয়া হয়।

মতবিনিময় সভা শেষে প্রধান অতিথি ২০১৮-১৯ অর্থ বছরে জেলা প্রশাসক (টিআর) ২য় পর্যায় হতে বড়লেখা মিডিয়া সেন্টারের জন্য বরাদ্দ হওয়া সৌরবিদ্যুতের উপকরণ প্রদান করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.