Sylhet Today 24 PRINT

সুপ্রিয় চক্রবর্তীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

সিলেটটুডে ডেস্ক |  ৩১ জুলাই, ২০১৯

সিলেটের বিশিষ্ট ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠক সুপ্রিয় চক্রবর্তী রঞ্জুর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

একই সঙ্গে প্রধানমন্ত্রী প্রয়াত সুপ্রিয় চক্রবর্তীর স্ত্রী সাবেক তত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামালকে সমবেদনা জানিয়েছেন।

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ূয়া এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, সুলতানা কামালের স্বামী বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব অ্যাডভোকেট সুপ্রিয় চক্রবর্তীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিপ্লব বড়ুয়া বলেন, প্রধানমন্ত্রী মঙ্গলবার দুপুরে লন্ডন থেকে টেলিফোন করে সুলতানা কামালের সঙ্গে কথা বলেন। এ সময় তার সঙ্গে শেখ রেহানাও কথা বলেছেন।

সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও আয়কর আইনজীবী সুপ্রিয় চক্রবর্তী সোমবার মারা যান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.