Sylhet Today 24 PRINT

মধুবন সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির আলোচনা সভা

ডেস্ক রিপোর্ট |  ২৫ আগস্ট, ২০১৫

মধুবন সুপার মার্কেট দোকান মালিক ব্যবসায়ী সমিতির উদ্যোগে নুরুজ্জামান খছরু, জাফর আহমদ চৌধুরী, গৌছুর রহমান, কালেক্টরেট জামে মসজিদের খতিব শাহ আলম ইমাম, দৈনিক সিলেটের ডাক এর এম আহমদ আলী ও সিতাব আহমদ এর হজ্ব যাত্রা উপলক্ষে মার্কেটের কার্যালয়ে এক সাধারন সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

মার্কেটের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব তুরণ মিয়ার সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আলা মিয়ার পরিচালনায় সাধারন সভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জাফর আহমদ চৌধুরী, সামছুল ইসলাম ছালিক, আলী আহমদ, শাহ আহমদুর রব, হাকিম অলিদ উদ্দিন খান, রিহাদুল হাসান রুহেল সহ মার্কেটের সর্বস্তরের ব্যবসায়ীবৃন্দ।

সাধারন সভায় সভাপতির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব তুরণ মিয়া বলেন, আমরা মুসলমান আমাদের প্রত্যেক মসুলমানদের ফরজ হল পবিত্র হজ্ব। পবিত্র হজ্ব যাত্রায় আমাদের মার্কেটের ব্যবসায়ীসহ সারাদেশের যারা অংশ নিয়েছে আসুন আমরা সবার জন্য দোয়া করি, যেন সকলে সহি সালামতে হজ্ব পালন করতে পারেন। হজ্ব হল আমাদের প্রিয় নবীর জন্য দোয়া কামনা, আমরা নবীকে খুশি করলে আল্লাহকে খুশি করা হবে, আমরা টাকার দিকে চিন্তা না করে আসুন সবাই হজ্ব পালন করি প্রিয় নবীর দরবারে মন থেকে দোয়া করে খুশি করি হয়তো বা এই আশায় আল্লাহ যেন আমাদের সকলের গুনাহ মাফ করে দেন।

সাধারন সভা শেষে হজ্বযাত্রাগণের সুস্থতা কামনা করে দোয়া পরিচালনা করেন মার্কেট মসজিদের ইমাম আবদুল হালিম আলবাব।



টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.