গোয়াইনঘাট প্রতিনিধি | ৩১ জুলাই, ২০১৯
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী যথাযথ মর্যাদায় পালনের লক্ষ্যে সিলেটের গোয়াইনঘাট উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩১ জুলাই) গোয়াইনঘাট উপজেলা পরিষদ মিলনায়তনে উক্ত প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিত কুমার পালের সভাপতিত্বে ও সঞ্চালনায় সভায় বক্তব্য দেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আফিয়া বেগম, ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ, পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফর রহমান লেবু, উপজেলা আওয়ামী লীগ নেতা বাবু সুভাষ চন্দ্রপাল ছানা, নন্দীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস কামরুল হাসান আমিরুল, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবদুল হক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেহান উদ্দিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বাধঁনকান্তি সরকার, প্রেসক্লাব সভাপতি এম এ মতিন, যুগ্ম সাধারণ সম্পাদক মো আলী হোসেন, পশ্চিম জাফলং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কালাম আজাদ, আওয়ামী লীগ নেতা দেবব্রত ভট্টাচার্য, কামরুল হাসান, আবুল খায়ের, উপজেলা যুবলীগের আহবায়ক ফারুক আহমদ প্রমুখ।