Sylhet Today 24 PRINT

তিউনেশিয়াতে নৌকাডুবি, দেশে ফিরলেন সিলেটের আরও ৭জন

নিজস্ব প্রতিবেদক |  ৩১ জুলাই, ২০১৯

তিউনেশিয়াতে নৌকাডুবিতে উদ্ধার হওয়া সিলেটের ৭জনসহ ৯জন বাংলাদেশী দেশে ফিরেছেন। মঙ্গলবার (৩০ জুলাই) বিকেল ৫.১৫ মিনিটে কাতার এয়ারওয়েজ QR-634 বিমান যোগে ৯ কর্মী দেশে ফিরেন।

বুধবার (৩১ জুলাই) বিমান বন্দরের জিজ্ঞাসা শেষে  দুপুরে তারা নিজ নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হন।

ফিরে আসা সিলেটের কর্মীরা হলেন, হবিগঞ্জের হৃদয় আহাম্মেদ(২০), আরমান মিয়া(২৪), আব্দুল বারিক(২৪), মোতাব্বির হোসেন(২২), ইয়িয়াছ উদ্দিন(৩১), তাহির মিয়া(২৯) ও সিলেটের সৈয়দ মোহাম্মদ আলী (১৯)। বাকিরা হলেন শরীয়তপুরের রানা হাওলাদার (২০) ও মাদারীপুরের ১ জন, মিরাজ হোসেন(২১)।

জানা যায়, সিলেট জেলার পোনাইচক গ্রামের সৈয়দ মোহাম্মদ আলী (১৯)। একই গ্রামের দালাল এনামুল হক এনাম ইউরোপের স্বপ্ন দেখিয়ে ৭ লাখ ২০ হাজার টাকা নিয়ে টুরিস্ট ভিসা দিয়ে তাকে সড়ক পথে কোলকাতা নিয়ে যায়। সেখান থেকে বিমানে দিল্লি এরপর শ্রীলংকা সেখান থেকে কাতার, তুরস্ক হয়ে লিবিয়া যান তিনি । লিবিয়া হয়ে সাগর পথে ইতালি রওনা হইলে ভূমধ্যসাগরে নৌকা ডুবলে জেলেরা তাদের উদ্ধার করে তিউনেশিয়া পুলিশের কাছে হস্তান্তর করেন। এরপর আইওএম এর মাধ্যমে দেশে ফিরে আসেন।

ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের প্রধান শরিফুল হাসান এই তথ্য নিশ্চিত করে বলেন, দেশে ফিরে আসা প্রায় সবার গল্প এমনই।


টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.