নিজস্ব প্রতিবেদক | ৩১ জুলাই, ২০১৯
‘নারীর জয়ে সবার জয়’ এই স্লোগান নিয়ে রাজনৈতিক নারী নেত্রীদের নিয়ে পরামর্শ সভা করেছে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল।
মঙ্গলবার (৩১ জুলাই) নগরের একটি রেস্তোরায় সিলেট জেলা মহিলা আওয়ামী লীগ ও বিভিন্ন উপজেলার মহিলা আওয়ামী লীগ নেত্রীরা এই পরামর্শ সভায় অংশগ্রহণ করেন।
সভায় জেলা আওয়ামী লীগের কমিটিতে ৩৩% নারী অংশগ্রহণ নিশ্চিত করার জন্য ৩০ জন দক্ষ নারী নেত্রীর বায়োডাটা হস্তান্তর করা হয় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনুষ্ঠানের প্রধান অতিথি শফিকুর রহমানের কাছে হস্তান্তর করেন।
জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সালমা বাছিরের সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন, জেলা মহিলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও সাবেক সাংসদ সৈয়দা জেবুন্নেছা হক, জেলা আওয়ামী লীগের সহসাধারণ সম্পাদক সুজাত আলী রফিক, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক জগলুল চৌধুরী, জেলা মহিলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক নাজনিন হোসেন, জেলা আওয়ামী লীগের সদস্য শামছুন্নাহার মিনু, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সালমা সুলতানা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের আঞ্চলিক সমন্বয়ক মোছা. রাহিমা বেগম।