Sylhet Today 24 PRINT

দক্ষিন সুরমায় অটোরিক্শা চালক নিহত, পেট্রোল বোমায় দগ্ধ ট্রাক চালক

সিলেটে অবরোধকারীদের ছোঁড়া পেট্টোল বোমায় নিয়ন্ত্রন হারিয়ে ট্রাক সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে শাহজাহান মিয়া(৩০) নামের এক সিএনজি অটোরিক্শা চালক ঘটনাস্থলে প্রাণ হারান।

নিজস্ব প্রতিবেদক |  ২৩ জানুয়ারী, ২০১৫


সিলেটে অবরোধকারীদের ছোঁড়া পেট্রোল বোমায় নিয়ন্ত্রন হারিয়ে ট্রাক সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে শাহজাহান মিয়া(৩০) নামের এক সিএনজি অটোরিক্শা চালক ঘটনাস্থলে প্রাণ হারান।

অবরোধকারীদের ছোঁড়া পেট্রোল বোমার আগুনে দগ্ধ হয়েছেন নিরঞ্জন দাশকে (২২) নামের ট্রাকের হেলপার।

বৃহস্পতিবার রাত পৌনে ১১ টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কে দক্ষিণসুরমার উপজেলার বনিকোনা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাহজাহান মিয়া দক্ষিণসুরমার উপজেলার তেঁতলী ইউনিয়নের আহমেদপুর কোনাপাড়া গ্রামের আক্তার মিয়ার ছেলে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় স্থানীয় লোকজন ঘটনাব্যাপী সড়ক অবরোধ করে রাখে।

প্রত্যক্ষদর্শীরা জানান-সিলেটগামী একটি ট্রাক (ঢাকা-মেট্টো-ট-১৬-৪২৩৯) ঘটনাস্থলে আসামাত্র অবরোধকারীরা ট্রাকে পেট্ট্রোল বোমা ছোঁড়ে মারে। এতে ট্রাকটি নিয়ন্ত্রন হারিয়ে সিএনজি চালিত অটোরিক্শাকে (সিলেট-থ-১১-৪৮৩৪) সজোরে ধাক্কা দেয়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই মারা যান সিএনজি অটোরিকশা চালক শাহজাহান। আর গুরুতর আহত ট্রাকের হেলপার নিরঞ্জনকে ওসমানী মেডিকেল কলেহ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ট্রাক চালক রজব আলী ও হেলাল নামে দুই জন আহত হয়েছেন।

খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

সিলেট মহানগরীর দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ফজল ঘটনাস্থল থেকে এর সত্যতা নিশ্চিত করেছেন।



টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.