Sylhet Today 24 PRINT

মৌলভীবাজারে মশক নিধন অভিযান শুরু

মৌলভীবাজার প্রতিনিধি |  ০১ আগস্ট, ২০১৯

মৌলভীবাজার পৌরসভায় মশক নিধন অভিযানে ফগার মেশিন ব্যবহার করে ওষুধ ছিটানো শুরু হয়েছে। পৌরসভার নিজস্ব অর্থায়নে ক্রয় করা হয়েছে ৬টি ফগার মেশিন।

জেলা প্রশাসন ও পৌরসভার আয়োজনে আজ বিকেলে সার্কিট হাউস প্রাঙ্গনে পৌর মেয়র ফজলুর রহমানের সভাপতিত্বে শহরে মশক নিধন অভিযানের উদ্বোধন করেন জেলা প্রশাসক বেগম নাজিয়া শিরিন।

বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. শাহজাহান কবির, অতিরিক্ত পুলিশ সুপার সারোয়ার আলম, প্রেসক্লাব সাধারন সম্পাদক সালেহ এলাহী কুটি। মশক নিধনে সার্কিট হাউস এলাকায় ফগার মেশিন দিয়ে ঔষধ ছিটানোর মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু হয়। বক্তারা বলেন এডিস মশার উপদ্রব যতদিন থাকবে পৌর এলাকায় এ অভিযান ততদিন অব্যাহত থাকবে। তবে বাড়ি, অফিস, দোকান সবাইকে নিজেদের আঙ্গিনা পরিচ্ছন্ন রাখার আহবান জানান তারা।

সিভিল সার্জন জানিয়েছেন, মৌলভীবাজারে এখন পর্যন্ত ২৬ জন ডেঙ্গু আক্রান্ত রোগী সনাক্ত করা হয়েছে। এরমধ্যে হাসপাতালে ভর্তি রয়েছেন ১০ জন রোগী। তবে এদের বেশিরভাই ঢাকা ফেরত।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.