Sylhet Today 24 PRINT

লামাবাজার থেকে ইয়াবাসহ আটক ২

নিজস্ব প্রতিবেদক |  ০২ আগস্ট, ২০১৯

সিলেট নগরীর লামাবাজার এলাকার মদন মোহন কলেজের পাশ থেকে ৩৩৫ পিস ইয়াবাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৯।

বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ সিলেট ক্যাম্পের একটি আভিযানিক দল এএসপি সত্যজিৎ কুমার ঘোষের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হচ্ছে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার মিরবক্সপুর গ্রামের তাজুল আহমেদের ছেলে সায়েক আহমেদ (৩৫) ও সিলেটের বালাগঞ্জ উপজেলার জালালপুর গ্রামের ময়না মিয়ার ছেলে ওয়েজ মিয়া (২৪)।

আটককৃতদের সিলেট কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার মো. মনিরুজ্জামান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.