Sylhet Today 24 PRINT

কমলগঞ্জেও ডেঙ্গু, আক্রান্ত ৩

কমলগঞ্জ প্রতিনিধি |  ০২ আগস্ট, ২০১৯

সিলেট ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গু আক্রান্ত রোগী

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার তিন ব্যক্তি ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। আক্রান্তরা মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের তিনজনই সম্প্রতি ঢাকা থেকে ফিরেছেন।

মৌলভীবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. রত্নদ্বীপ বিশ্বাস শুক্রবার সকালে জানান, গত ২৫ জুলাই কমলগঞ্জ উপজেলার মাধবপুর চা বাগানের রাজ কমুার (১৮) ডেঙ্গু আক্রান্ত হয়ে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা সেবা নিচ্ছেন। রাজ কুমার ঢাকার একটি বাসায় কাজ করতেন। ৩১ জুলাই কমলগঞ্জের পতনউষার ইউনিয়নের বৃন্দাবনপুর গ্রামের আব্দুল মালিক (৪৯) ডেঙ্গু আক্রান্ত হয়ে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি হন। তিনি ব্যক্তিগত কাজে ঢাকা গিয়ে বাড়ি ফিরেছেন।

১ আগষ্ট বৃহস্পতিবার কমলগঞ্জের রহিমপুর ইউনিয়নের চৈত্রঘাট গ্রামের সেলিম আহমদ (২৮) ডেঙ্গু আক্রান্ত হয়ে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি হয়েছেন। সেলিম আহমদও ঢাকায় একটি বাসায় কাজ করতেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.