Sylhet Today 24 PRINT

‘বঙ্গবন্ধুর নীতি নৈতিকতা’ বইয়ের মোড়ক উন্মোচন আজ

সিলেটটুডে ডেস্ক |  ০২ আগস্ট, ২০১৯

লেখক হাসান মোরশেদ রচিত ‘বঙ্গবন্ধুর নীতি নৈতিকতা’ বইয়ের মোড়ক উন্মোচন ও আলোচনা অনুষ্ঠান শনিবার অনুষ্ঠিত হবে। শনিবার সন্ধ্যা ৭টায় নগরীর জিন্দাবাজারের গোল্ডেন সিটি কমপ্লেক্সে’র বাতিঘর-এ বইটির মোড়ক উন্মোচন করা হবে। এসময় সংক্ষিপ্ত আলোচনা পর্বেরও আয়োজন করা হয়েছে।

এ অনুষ্ঠানে বই ও বঙ্গবন্ধুপ্রেমীদের উপস্থিতি কামনা করেছেন বইটির প্রকাশনা প্রতিষ্ঠান চৈতন্য প্রকাশ’র কর্ণধার রাজিব চৌধুরী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.