Sylhet Today 24 PRINT

গোলাপগঞ্জে ইয়াবাসহ বৃদ্ধ আটক

গোলাপগঞ্জ প্রতিনিধি |  ০৩ আগস্ট, ২০১৯

সিলেটের গোলাপগঞ্জে ইয়াবাসহ ইউসুফ আলী (৬৫) নামের এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে গোলাপগঞ্জ চৌমুহনী থেকে তাকে আটক করে।

আটককৃত ব্যক্তি উপজেলার আমুড়া ইউনিয়নের কদমরসুল গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে ইউসুফ আলী (৬৫)। এসময় ওই বৃদ্ধের দেহ তল্লাশি করে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.