Sylhet Today 24 PRINT

শ্রীমঙ্গলে পূবালী ব্যাংকের ব্যবস্থাপক সম্মেলন

শ্রীমঙ্গল প্রতিনিধি |  ০৩ আগস্ট, ২০১৯

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অনুষ্ঠিত হয়েছে পূবালী ব্যাংক লিমিটেডের দ্বিতীয় শাখা ব্যবস্থাপক সম্মেলন ২০১৯।

শনিবার (৩ আগস্ট) উত্তরসূর এলাকার ব্র‍্যাক লার্নিং সেন্টারে এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের আইন বিভাগের ডিভিশন হেড ও জেনারেল ম্যানেজার দেওয়ান রুহুল হাসান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেনারেল ম্যানেজার ও ঋণ মঞ্জুরি বিভাগের ডিভিশনাল হেড প্রদীপ কুমার দত্ত।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৌলভীবাজার আঞ্চলিক অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার ও অঞ্চল প্রধান মোহাম্মদ আরিফুর রহমান।

সম্মেলনে পূবালী ব্যাংক লিমিটেডের ৩৭ শাখার ব্যবস্থাপক ও দ্বিতীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.