Sylhet Today 24 PRINT

ডেঙ্গু থেকে বাঁচতে সবাইকে সচেতনতা অবলম্বন করতে হবে: কামরান

ওসমানী হাসপাতলে ডেঙ্গু রোগীদের দেখতে মহানগর আ.লীগ নেতৃবৃন্দ

নিজস্ব প্রতিবেদক |  ০৩ আগস্ট, ২০১৯

বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান বলেছেন, ডেঙ্গু থেকে বাঁচতে সবাইকে সচেতনতা অবলম্বন করতে হবে।

শনিবার (৩ আগস্ট) সিলেট মহানগর আওয়ামী লীগের উদ্যোগে ওসমানী হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগীদের দেখতে ও হাসপাতালের ডাক্তারদের সাথে সৌজন্য মতবিনিময় সভায় তিনি এ কথাগুলো বলেন।

তিনি বলেন, পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। তাই আমরা পার্থিব ও অপার্থিব সকল স্বার্থে পরিষ্কার-পরিচ্ছন্নতা অবলম্বন করি। এতে করে অনেক রোগব্যাধি থেকে আমরা পরিত্রাণ লাভ করতে পারি।

পরে তিনি ওসমানী হাসপাতালে ডেঙ্গু রোগীদের চিকিৎসার খোঁজ খবর নেন ও আশু রোগ মুক্তি কামনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন হিমাংশু লাল রায়, স্বাচিপ সিলেটের আহ্বায়ক ডা. রুকন উদ্দিন আহমদ, যুগ্ম আহ্বায়ক ডা. মোহাম্মদ হোসেন রবিন, ইচিপ সভাপতি ডা. মাহবুবুল আলম হৃদয়, সাধারণ সম্পাদক ডা. শেখ হাসিবুর রহমান, মহানগর আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, ফয়জুল আনোয়ার আলাওর, জুবের খান, আনহার উদ্দিন জাহাঙ্গীর, বেলাল খান, এডভোকেট আব্দুর রকিব বাবলু, এডভোকেট একরামূল হাসান শিরু, মুরাদ আহমদ মুরন, শামীম আহমদ, রাসেল আহমদ, মতিউর রহমান মতি, আবিব হোসেন রানা, বিএনএ ওসমানী হাসপাতালের সভাপতি শামীমা নাসরি, সাধারণ সম্পাদক ইসরাইল আলী সাদেক, সাংগঠনিক সম্পাদক অরবিন্দু দাস, সোলাইমান, ৩য় শ্রেণি কর্মচারী সমিতির সভাপতি নিজাম উদ্দিন, আবুল খায়ের চৌধুরী, ৪র্থ শ্রেণি কর্মচারী সমিতির সভাপতি আব্দুল জব্বার, ওয়াহিদ, আবুল কাশেম, পিএটু পরিচালক রুহুল আমিন, নাসির প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.