Sylhet Today 24 PRINT

গোয়াইনঘাটে থানার নতুন ওসি আহাদের যোগদান

গোয়াইনঘাট প্রতিনিধি |  ০৩ আগস্ট, ২০১৯

সিলেটের গোয়াইনঘাট থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগদান করেছেন মো. আব্দুল আহাদ। এর আগে তিনি সিলেটের কানাইঘাট থানার অফিসার ইনচার্জ হিসেবে কর্মরত ছিলেন।

বৃহস্পতিবার রাতে সিলেট জেলার পুলিশ সুপার ফরিদ উদ্দিন পিপিএম স্বাক্ষরিত এক অফিস আদেশে গোয়াইনঘাট থানার অফিসার আব্দুল জলিলকে জেলা পুলিশ লাইন্সে বদলি করে নতুন অফিসার ইনচার্জ হিসেবে আব্দুল আহাদকে নিযুক্ত করা হয়। গোয়াইনঘাটে বদলির পর শুক্রবার রাত ১১টায় গোয়াইনঘাট থানায় উপস্থিত হয়ে বিদায়ী অফিসার ইনচার্জ মোঃ আব্দুল জলিলের কাছ থেকে থানার দায়িত্বভার গ্রহণ করেছেন নবাগত অফিসার ইনচার্জ মোঃ আব্দুল আহাদ। গোয়াইনঘাটে কর্মকালিন সময়ে তিনি আইনশৃঙ্খলা রক্ষায় সকলের সহযোগিতা কামনা করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.