Sylhet Today 24 PRINT

মাধবপুরে কলেজ ছাত্রীর হাত কাটা নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ

মাধবপুর প্রতিনিধি |  ০৪ আগস্ট, ২০১৯

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর ডিগ্রী কলেজের এক ছাত্রীর ব্লেড দিয়ে হাত ক্ষতবিক্ষত করার ঘটনায় দুই পরিবারের মধ্যে পরস্পরবিরোধী অভিযোগ চলছে।

ছাত্রীর পিতা বাচ্চু মিয়া বাদি হয়ে মেয়ের প্রেমিক ধর্মঘর ইউনিয়নের বীরসিংহ পাড়া গ্রামের পুলিশ সদস্য ইউনুছ আলীর ছেলে সিলেট ইউনিভারসেল কলেজের ছাত্র রাকিবকে আসামী করে শুক্রবার রাতে  মাধবপুর থানায় একটি মামলা করেছেন।

মামলায় তিনি উল্লেখ করেন, গত ২৭  জুলাই রাকিব ওই কলেজ ছাত্রীর সঙ্গে স্বাক্ষাত করেন। এ সময় রাকিব তার প্রেমিকার হাত কেটে ক্ষত বিক্ষত করে।

তবে রাকিবের পরিবার এ অভিযোগ অস্বীকার করেন। রাকিবের চাচা অরসরপ্রাপ্ত সেনা সদস্য মোহাম্মদ আলী বলেন, মেয়ে নিজের হাতে নিজেই ব্লেড দিয়ে কেটে রাকিবের বিরুদ্ধে মামলা করেছেন। নিরপেক্ষ তদন্ত করলেই প্রকৃত সত্য ঘটনা বেড়িয়ে আসবে।

কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর মুর্শেদ আলমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, ছেলে ও মেয়ের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। ওইদিন তারা স্বাক্ষাত করেছে। তবে মেয়ে নিজে হাত কেটেছে নাকি ছেলে মেয়ের হাত কেটেছে  এ বিষয়টি তদন্ত না করে বলা যাচেছ না।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.