Sylhet Today 24 PRINT

শ্রমিকদের ঈদ বোনাস ও মজুরি প্রদানের দাবিতে শ্রমিক ফ্রন্টের মিছিল

সিলেটটুডে ডেস্ক |  ০৪ আগস্ট, ২০১৯

সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট সিলেট জেলা শাখার উদ্যোগে অবিলম্বে শ্রমিকের ঈদ বোনাস, জুলাই মাসের সহ সকল বকেয়া মজুরি প্রদানের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে।  শনিবার (৩ আগষ্ট) বিকাল ৫টায় রেজিস্টারি মাঠ বিক্ষোভ সমাবেশ শেষে মিছিল শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদিক্ষণ করে সিটি পয়েন্টে গিয়ে শেষ হয়।

সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট জেলা আহ্বায়ক আবু জাফরের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বাসদ বাসদ নেতা জুবায়ের আহমদ চৌধুরি, শ্রমিক ফ্রন্ট সাধারণ সম্পাদক শাহজান আহমদ, নির্মাণ শ্রমিক ফ্রন্টের মামুন ব্যাপরী, চা শ্রমিক ফেডারেশনের বিজয় মোধি, তামিম আহমদ,ওসামা আহমদ প্রমুখ।

বক্তারা বলেন, ঈদ আসন্ন। কিন্তু এখন পর্যন্ত শ্রমিকের চলতি মাসের বকেয়া মজুরি প্রদান করা হয়নি। বক্তারা অবিলম্বে শ্রমিকের বেসিকের সমান বোনাস, জুলাই মাসেরসহ সকল বকেয়া মজুরি প্রদানের জন্য সরকারের প্রতি আহ্বান জানান

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.