Sylhet Today 24 PRINT

বিশ্বনাথে ভ্রাম্যমান আদালতের অভিযান

বিশ্বনাথ প্রতিনিধি |  ২৫ আগস্ট, ২০১৫

বিশ্বনাথে ৩টি মাইক্রোবাস, ১টি রেস্টুরেন্ট ও ৩টি বাসমান ব্যবসা প্রতিষ্টানকে ৫হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এসময় প্রকাশ্যে ধূমপান করায় মবশ্বির আলী নামের একজনকে জরিমানাসহ পৃথক ৯টি মামলা দায়ের করা হয়।

মোটরযান আইনে মাইক্রো ৩টিকে ১হাজার ৩শ’ টাকা, ভূক্তা অধিকার আইনে পুরনো বাজারের আল-রাজ্জাক রেস্টুরেন্টকে ২হাজার ৫শ’টাকা, ৩টি গুড়ের দোকানীকে ৯শ’টাকা এবং প্রকাশ্যে ধূমপায়ীকে ৩শ’টাকা জরিমানা করা হয়। গতকাল মঙ্গলবার বিকেল ৫টা থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলা সদরের নতুন ও পুরনো বাজারের এ অভিযান চালানো হয়।

ভ্রাম্যমান আদালতের অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুল হক। এসময় তার সঙ্গে ছিলেন, উপজেলা সেনেটারী ইন্সপেক্টর অলিক গোবিন্দ সরকার, পিএসআই রেজাউল করিম ও উপজেলা পরিষদের অফিস-সহকারী মইনুল ইসলাম।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.